মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত সবার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মসজিদে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউ এন ও জায়িদ ইমরুল মোজ্জাকিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কমরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় পৌর এলাকার মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিন চৌধুরী সহ সকল নিহতদের জন্য মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য সমোবেদনা জ্ঞাপন করা হয়। এবং অসুস্থদের দ্রুত রোগ মুক্তির মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম মাওলানা জাফর ইকবাল।