ঢালিউডের কিং শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা ব্যবসা সফল হয়েছে। এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় ‘তাণ্ডব’ সিনেমাটির সহপ্রযোজক হিসেবে ছিল চরকি ও নির্মাণ সহযোগিতায় দীপ্ত।
পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্টে চরকি ও হইচই–এ দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি দিচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।
এর আগে ঈদে মুক্তি পাওয়ার সাত দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল সিনেমা ‘তাণ্ডব’। সেই অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা।