দিরাই (সুনামগঞ্জ)প্রতিনিধি
বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি নাছির চৌধুরী বলেছেন, খালেদা জিয়া ছিলেন এদেশের পথপদর্শক। তিনি গণতন্ত্রের মা। সারাজীবন এদেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করেছেন। গণতন্ত্র, ভোটের অধিকার ও ফ্যাসিবাদী আন্দোলনে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) বিকাল ০৩ ঘটিকায় দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ মিয়ার সভাপতিত্বে সেজান আহমদ মজনু ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, রফিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী লুতফুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিয়া, বিএনপি বকুল মিয়া, গোলাম কিবরিয়া, জমিয়ত নেতা মনিরুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে পবিত্র কুরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন মাও. নুরুল মুত্তাকিন। প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী আরও বলেন, এটা আমার জীবনের শেষ নির্বাচন। বারবার আমাকে আপনারা ভোট দিয়ে দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি নির্বাচিত করেছেন। আপনাদের জন্য আমার অনেক কিছু করার স্বপ্ন ছিল। কিন্তু বিভিন্ন কারণে সম্ভব হয়নি। আপনার যদি আমাকে ভোট এবার নির্বাচিত করেন তাহলে আমার লালিত স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ