টানা বৃষ্টিতে ফের জল জমার দৃশ্য ধরা পড়ল ভারতের কলকাতা মহানগরীতে। মঙ্গলবার (৮ জুলাই ) সকাল থেকে কলকাতা এবং পাশ্ববর্তী এলাকায় জল যন্ত্রণা দেখা দেয়। বঙ্গোপসাগরে নিম্ন চাপের কারণে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার (৭ জুলাই ) রাত থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা এবং পাশ্ববর্তী জেলাজুড়ে। এদিন সকালে অফিস টাইমে কমে গিয়েছে যানবাহনের সংখ্যা ও। ব্যাপক বৃষ্টির কারণে জল জমেছে টেকনোপলিস, নিউটাইন বাসস্ট্যান্ড এলাকাতে ও। সকাল থেকেই ট্রাফিকের ভয়াবহ অবস্থা। স্টেশন চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ডানলপগামী লেন অধিকাংশই জলের তলায়। এমনকি, জল জমে গিয়েছে গোটা হাওড়া জুড়ে। এই প্রতিকূল পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা।