সুনামগঞ্জের তাহিরপুরের উপজেলার বৃহৎ ব্যবসা কেন্দ্র বাদাঘাট ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউট লেটের উদ্যোগে ও মেসার্স সানি এন্ড মিটি সু-স্টোরের আয়োজনে আউটলেটটির গ্রাহকদের সাথে আর্থিক সচেতনতা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাদাঘাট বাজার মেইন রোডের হাজী কালু মিয়া মার্কেটের ৩য় তলায় ব্যাংকের পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায়, গ্রাহকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের এজেন্ট রিলেশনশীপ অফিসার প্রিন্স চন্দ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল সিকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, আলী মর্তুজা পলক, সাংবাদিক কামাল হোসেন, ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের এস এম এ ইউনিটের আর এম রিয়াজ উদ্দিন, এস এম ই ইউনিট ইনচার্জ মো. লিটন মিয়া তালুকদার, এস এম ই ইউনিট দিরাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউনিট ইনচার্জ আরিফুল হক, রিলেশনশীপ অফিসার বিশ্বজিৎ দে, মাহমুদুল হাসান মনির।
পরে বাদাঘাট এজেন্ট ব্যাংকটির ৩ বছর পূর্তি উপলক্ষে, বাদাঘাট বাজার জামে মসজিদের খতিব, হাফিজ মাওলানা মোজাহিদুল ইসলাম মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন।