সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইউনিয়ন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন এবং ১ম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক)-এর যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটি তালিকা নিম্নরূপ: ১. রফিনগর ইউনিয়ন: আহ্বায়ক – মো. আতাউর রহমান,যুগ্ম আহ্বায়ক – মো. জমিরুল ইসলাম,২. ভাটিপাড়া ইউনিয়ন:আহ্বায়ক – মো. গোলাম শাহিদ,যুগ্ম আহ্বায়ক – নবাব তালুকদার,৩. রাজানগর ইউনিয়ন:আহ্বায়ক – মো. কালা মিয়া গোলাম সারোয়ার,যুগ্ম আহ্বায়ক – মো. দেলোয়ার হোসেন,৪. চরনারচর ইউনিয়ন:আহ্বায়ক – মো. আছাদুর রহমান খান,যুগ্ম আহ্বায়ক – আতাউর রহমান,৫. সরমঙ্গল ইউনিয়ন:আহ্বায়ক – আবুল কালাম,যুগ্ম আহ্বায়ক – ওয়াহিদ আলী,৬. করিমপুর ইউনিয়ন:আহ্বায়ক – জুবের সর্দার দিগন্ত,যুগ্ম আহ্বায়ক – মো. জুয়েল আহম্মদ,৭. জগদল ইউনিয়ন: আহ্বায়ক – মো. সমুজ মিয়া,যুগ্ম আহ্বায়ক – মো. নুরুল হক,৮. তাড়ল ইউনিয়ন:আহ্বায়ক – আনাসুর রহমান (আনাস),যুগ্ম আহ্বায়ক – মো. মোশাহীদ মিয়া চৌধুরী,৯. কুলঞ্জ ইউনিয়ন:আহ্বায়ক – আব্দুল মতিন চৌধুরী,যুগ্ম আহ্বায়ক – শিহাব আহম্মেদ।
দিরাই উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, তৃণমূল সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এ কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই এসব কমিটির সদস্যদের নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।