সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পলাশ বাজার এলাকায় এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। এই আসনের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে রায় দিতে প্রস্তুত।”
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমিছিলটি পলাশ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।