আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতির চিত্র
আয়োজক সূত্রে জানা যায়, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হলো— মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা। পরীক্ষার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন।