সুনামগঞ্জ জেলা কতৃক নিবন্ধিত মধ্যনগর উপজেলার যানবাহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মধ্যনগর শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদের নেতৃবৃন্ধ স্থানীয় প্রশাসন বরাবরে কমিটির অনুলিপি প্রদান করেছেন।
৭জুলাই বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ও মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃমনিবুর রহমানের কার্যালয়ে (২৪/১০/২৪-২৩/১০/২৭)ইং মেয়াদী ৯সদস্যের যানবাহন মালিক সমিতি ও (২৫/৭/২৫-২৪/৭/২৮)ইং মেয়াদী ৭সদস্যের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রয়োজনীয় কাগজ প্রত্রাদি জমাদেন।
উপজেলা ও থানা প্রশাসন কতৃক যানবাহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা বেবীটেক্সি ও টেক্সিকার মালিক সমিতি মধ্যনগর শাখার সভাপতি মোঃরনি হোসেন তালুকদার,সাধারণ সম্পাদক মোঃআল-আমীন,কোষাধ্যক্ষ সুকুমার দাস,সাইফুল ইসলাম,আবুল হোসেন,গোপেন্দ্র সরকার,রফিকুল ইসলাম,চন্দন সরকার,শফিকুল ইসলাম।ও সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো-রিক্সা মিশুক ও টেক্সিকার ড্রাইভার্স ইউনিয়ন মধ্যনগর উপ-পরিষদের সভাপতি মোঃশামছুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃএলাহী,কোষাধ্যক্ষ আনন্দ দাস,মোঃমোকলেছ মিয়া,জিলু রহমান,সুহেল মিয়া,আবেদ আলী প্রমুখ।
শেষে দুই কমিটির নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য মতবিনিময়ের সাথে মিষ্টিমুখ ও যানবাহনে চলাচল কারীদের সাথে, শালিনতার সহিত সুআচর করবেন বলে গণমাধ্যমেকে নিশ্চিত ও প্রতিশ্রুতিবন্ধ হন দুই কমিটির নেতৃবৃন্দ।