
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সিলেট জেলার অটো টেম্পু, অটো রিকশা চালক ও সিএনজি শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা অটো টেম্পু, অটো রিকশা চালক, সিএনজি শ্রমিক জোট রেজিঃ নং-চট্ট-২০৯৭ এর অন্তর্ভুক্ত কামালবাজার শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ জমির হোসেন জমির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। ঈদের প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, “সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, শান্তি ও ঐক্যের পরিবেশ বজায় থাকুক। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
নবনির্বাচিত সভাপতি মোঃ জমির হোসেন জমির শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের ঐক্য অটুট রাখতে তিনি সর্বদা কাজ করে যাবেন। তিনি সকল শ্রমিক ভাইদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।