আজ সোমবার (১৫ অক্টোবর ২০২৫) রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের উদ্যোগে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়ের গড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয়। অভিযানে সহায়তা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় ৬টি মামলা করে ৬ জন অপরাধীকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি বালুভর্তি বারকি নৌকা জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় হস্তান্তর করা হয়।অভিযান চলাকালে স্থানীয় জনগণকে নদীর পাড় সংরক্ষণ ও অবৈধ বালু উত্তোলনের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক। জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নদীর পাড় রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে