শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৯ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে তোফায়েল আহমেদ (২৫), দরগাপাশা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে আলী হোসেন (৩৫), মো. লিম্বর আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন (৩০)।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গত রাতে উপজেলার ছয়হাড়া এলাকায় বিশেষ অভিযানে ৩জনকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে ১৫৯পিস ইয়াবা জব্দ করা হয়েছে।