শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট এর আয়োজনে 'স্পোর্টস সাস্ট ইনডোর গেমস- ২০২৫' শুরু হয়েছে। আগামী ১২ জুলাই (শনিবার) পর্যন্ত চলবে এ কার্যক্রম বলে নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি হাসিন আবরার।
তিনি বলেন, প্রতিবারের ন্যায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট' এর ইনডোর গেমস- ২০২৫ এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে আমাদের এ কার্যক্রম।
এর আগে গত ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানা যায় সংগঠনটির পক্ষ থেকে।
হাসিন আবরার বলেন, এবারের ইনডোর গেমস এ থাকছে লুডো, দাবা, ক্যারাম, কার্ড, ডোমিনোস, মিনি মিসহ আরো আকর্ষণীয় সেগমেন্ট। এইসব গেমস সেগমেন্ট এর বিজয়ীদের জন্য পুরস্কার ও সার্টিফিকেট এর ব্যবস্থা করেছে স্পোর্টস সাস্ট।
ইনডোর গেমস এর সকল কার্যক্রম আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে এবং এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।