
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত ‘বল্লী প্রবাসী একতা সংগঠন’-এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রচণ্ড শীতে কষ্টে থাকা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক উষ্ণতা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সংগঠনের সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করেন।
এদিন গ্রামের প্রায় ১০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় যা এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন যে, প্রবাসীদের এমন নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণ করে মানুষ মানুষের জন্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মানুষের ব্যক্তিগত মর্যাদা ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সকল উপকারভোগীর ছবি প্রকাশ করা থেকে তারা বিরত থেকেছেন।
আগামীতেও এলাকার যেকোনো মানবিক ও কল্যাণমূলক কাজে এই সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ নুর আলম, মোঃ মুক্তুআলী তালুকদার, মোঃ তানসেন তালুকদার, মোঃ আব্দুল ওয়াব, মোঃ আব্দুল সায়েব খান, মোঃ হৃদয় মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।