
সিলেটে কর্মরত ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের আবাসন সংকট নিরসন এবং আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ‘সিলেট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’ (সিমজা)। এই সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আগামীকাল ১০ মে ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত পেশাদার সাংবাদিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও এবং আন্তর্জাতিক স্বীকৃত গণমাধ্যমের মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত পেশাদার সাংবাদিকরা এই সদস্যপদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আগ্রহী সাংবাদিকদের জন্য সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নগরীর সুবিধবাজারস্থ এক্সেল টাওয়ারের ২য় তলায় অবস্থিত সিমজার অস্থায়ী কার্যালয় থেকে এই আবেদনপত্র সংগ্রহ ও একই স্থানে তা জমা দেওয়া যাবে।
আবেদনের বিস্তারিত নিয়মাবলী এবং শর্তাবলি আবেদনপত্রের সঙ্গেই সংযুক্ত থাকবে যা ফরম সংগ্রহের সময় দেখে নেওয়া যাবে। এই সদস্য ভর্তি প্রক্রিয়ার বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে অথবা জরুরি প্রয়োজনে ০১৭০০৯৪২৮৩৮ ও ০১৭১১০৫৭০০৬ নাম্বারে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।