স্টাফ রিপোর্টারঃ
সুনাসমগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় অভিযুক্ত হৃদয় বণিক(২৮) নামের এক মাতাল তরুণের হাতে ছুরিকাঘাতে নির্মমভাবে মমিন মিয়া(৫০) নামের ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত মমিন মিয়া পৌরশহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক ও একই এলাকার রবি বণিকের ছেলে।
মঙ্গলবার (৬ মে) বিকেল চারটায় এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় ও তার স্বজনরা প্রথমে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযু্ক্ত হৃদয় বণিক প্রায়ই নেশাগ্রস্ত ও উগ্র চলাফেরা করতো, আজ ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়া তাকে দাড়াঁলো অস্ত্র নিয়ে চলাচল করতে বারণ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাাকটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা দাড়াঁলো ছুরি দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি আঘাত করলে নিহত মমিন মিয়া মাটিয়ে লুঠিয়ে পড়েন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়া নিজ বাসা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।