আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।ভাটির জনপদ খ্যাত সুনামগঞ্জ ১-(ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে দলের মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আনিসুল হক।আনিসুল হক একসঙ্গে জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান।উল্লেখ্য: সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী
সুনামগঞ্জ-১: আনিসুল হক,
সুনামগঞ্জ-৩: কয়ছর এম আহমদ,
সুনামগঞ্জ৫ : কলিম উদ্দিন আহমেদ মিলন।