সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।মতবিনিময় ও লিফলেট বিতরণ সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা।১৮(অক্টোবর) রোজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা মিনি স্টেডিয়ামে বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়েছে।প্রচন্ড রোদকে উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম চত্বর জনসমুদ্রে পরিণত হয়। খন্ড খন্ড মিছিলে পুরো রাস্তা ঘাট সহ পুরো এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আহবান দিয়েছেন বিএনপি নেতা আনিসুল হক। তিনি বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট যেন হয় গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে। কারণ তরুণরাই জাতির ভবিষ্যৎ এবং পরিবর্তনের মূল শক্তি।তিনি আরও বলেন, "আজ দেশের যুব সমাজ বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও অন্ধ রাজনৈতিক দমননীতির শিকার। তাদের উচিত দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবা, কারণ আজকের ভোটই নির্ধারণ করবে আগামী প্রজন্মের ভাগ্য। তারুণ্যের শক্তিই পারে গণতন্ত্র ফিরিয়ে আনতে।” , "তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক রূপরেখা নয়— এটি জাতির মুক্তির সনদ। যেখানে রয়েছে আইনের শাসন, ভোটাধিকার, জবাবদিহিমূলক প্রশাসন ও নাগরিক স্বাধীনতার নিশ্চয়তা। তাই তরুণদের উচিত সেই মুক্তির আন্দোলনে যুক্ত হওয়া।”বিগত সরকারের সমালোচনা করে আনিসুল হক বলেন, “গত ১৭ বছর ক্ষমতাসীনরা শুধু নিজেদের পকেট ভারি করেছেন, সুনামগঞ্জ-১ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। যাদুকাটা নদীর সেতু, বাদাঘাট থেকে তাহিরপুর সদর পর্যন্ত রাস্তা, সীমান্ত এলাকার উন্নয়ন— কোনো কিছুই হয়নি।” আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয় আর আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশার রাস্তা ঘাট, কৃষি সহ সীমান্ত এলাকার উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবো।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত, জুলফিকার আলী ভুট্টো, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ও উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।পরিশেষে সকল নেতাকর্মীকে সুশৃংখলভাবে মতবিনিময় ও লিফলেট বিতরণ বাস্তবায়ন করায় অভিনন জানান তিনি ।