সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে তাহিরপুর উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র, বাদাঘাট বাজারে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাদাঘাট বাজার মেইন রোডে রেনট্রি গাছতলায় এক পথসভায় মিলিত হয়।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেনট্রি গাছতলায় পথ সভায় মিলিত হয়। পথ সভায়, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আসা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথসভায়টি রূপ নেয় জনসভায়। এ সময় নেতাকর্মীরা, "ধানের শীষ ধানের শীষ, ধানের শীষ, খালেদা- খালেদা- খালেদ জিয়া, তারেক- তারেক- তারেক- তারেক রহমান, এই সেই বুঝি না, আনিসুল ছাড়া মানি না, মানি না, আনিসুল-আনিসুল-আনিসুল শ্লোগানে, শ্লোগানে পুরো বাজারটি মুখরিত করে তোলে।
বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উত্তর বড়দল ইউনিয়নের বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির হবায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, আবু হুদা, এমদাদুল হুদা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সংগ্রাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম শাহ্, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফেরদৌস আলম আখঞ্জি, আল ফারুক প্রমুখ। মিছিল ও পথসভায়, বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।