হবিগঞ্জে মামলার স্বাক্ষী দেওয়াই কাল হলো জিলু মিয়ার

হবিগঞ্জের মাধবপুরে মামলার স্বাক্ষী দেওয়ায় জিলু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

 

 

রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার সীমান্তবর্তি ইউনিয়ন ধর্মঘরের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক  মৃত ইদ্রিস আলীর ছেলে জাহাঙ্গীরকে (৩০) আটক করেছে।

 

প্রত্যাক্ষদর্শি ও  কাশিমনগর ফাড়ী পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফার্মেসি ব্যবসায়ী নজরুল ইসলাম ও তারই চাচাতো ভাই মৃত ইদ্রিস আলীর ছেলে জাহাঙ্গীরের সাথে ঝগড়া হয় প্রায় ৩ মাস আগে।

 

 

এঘটনায় নজরুল বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় জিলু মিয়াকে সাক্ষি মানা হয়েছিল। জিলু ওই ঘটনার সাক্ষি প্রদান করে। এথেকে ক্ষিপ্ত হয়ে গতকাল রোববার দিবাগত রাত অনুমান ১টার দিকে জিলু মিয়াকে ঘর থেকে বের করে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

 

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেই সাথে ঘাতক জাহাঙ্গীরকে আটক করে।

 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তার বিরুদ্ধে সাহেদা বেগম বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।