অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় রিপন সহ আটক-৬

মধ্যনগর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ কালে ৬জনকে আটক করেছে সীমন্তরক্ষী বাহিনী ২৮বিজিবি সুনামগঞ্জ।২৬জুলাই শনিবার সন্ধ্যায় ২৮বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল ১১৯৪নং পিলার হতে প্রায় দুইশতগজ ভিতরে লামাঘাটা থেকে আটক করে।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ এলাকার প্রভাত তালুকদার(৭৪),নেত্রকোনার কলমাকান্দা থানার বিধান সরকার (৫০),মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা @ পাইকুরাটি ইউনিয়নের  মাসকান্দা গ্রামের মৃত’গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার(৪০),মধ্যনগর উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার(১৭),নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়হাতনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার(১৫)ও বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার(৪৫)।

বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮বিজিবি অধিনায়ক লে.একেএম জাকারিয়া কাদির।এবং জানান তারা ৪/৫মাস পুর্বে বিভিন্নদিকে অবৈধপথে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান করছিল।শনিবার বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করা হয়েছে।পরবর্তীতে ধৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।