বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বম্ভরপুর শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় উপজেলার অডিটোরিয়াম এ সংবর্ধনা আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাবেক সিলেট মহানগরীর সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাবেক সুনামগঞ্জ জেলা সভাপতি এড. আবুল বাশার, মনিরুজ্জামান পিয়াস, সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, প্রকাশনা সম্পাদক আবু তুহা,বিশ্বম্ভরপুর উপজেলা সাবেক সভাপতি বদরুল ইসলাম, আলাউদ্দিন, মাহমুদুল হাসান মহসিন প্রমূখ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নের ভিত্তি। জিপিএ-৫ প্রাপ্তরা শুধু পরিবারের গর্ব নয়, সমাজ ও জাতিরও গর্ব।” তারা শিক্ষার্থীদেরকে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।