শাবিপ্রবি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ভিপি স্বচ্ছ, জিএস অনি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ সাস্ট (মিয়াস)-এর ৭ম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ সাদমান সাকিব স্বচ্ছ এবং সাধারণ সম্পাদক(জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন একই সেশনের শিক্ষার্থী কাইফুল ইসলাম অনি। গত ২৪শে জুলাই ,২০২৫ মিয়াসের সভাপতি ও কোষাধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ড. নূরুজ্জামান সাকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে থাকবেন সহকারী অধ্যাপক সাদ বিন মোশাররফ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন: সহকারী কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল তানিম (২০২০-২১), যুগ্ম-সম্পাদক স্বাগত দাস (২০২০-২১), তথ্যপ্রযুক্তি সম্পাদক ফিরোজ মাহমুদ শামীম (২০২০-২১), সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব (২০২১-২২), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবিদুর রহমান (২০২১-২২),সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হোসেন অপি (২০২১-২২), সাংস্কৃতিক সম্পাদক সাকিবুর রহমান শিশির (২০২১-২২), ক্রীড়া সম্পাদক নাজমুল হক (২০২১-২২), প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী তোফাজ্জল ইসলাম (২০২১-২২), কার্যনির্বাহী সদস্য-১ ইফতেখার আহমেদ আবির (২০২১-২২) এবং কার্যনির্বাহী সদস্য-২ মুহাম্মদ আবদুল্লাহ (২০২১-২২)।

এছাড়া, সহ-ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ সাদ (২০২২-২৩), সহ-সাংস্কৃতিক সম্পাদক নাফিউল নুর নাফি (২০২২-২৩) এবং ২০২২-২৩ সেশন থেকে কার্যনির্বাহী সদস্য হয়েছেন যথাক্রমে মাহফুজ আহমেদ মুবিন, জিকরুল শাহরিয়ার অয়ন, রাজীব দাস, মোঃ মুরসালিন আলভি, এবং জাওয়াদ আব্দুল্লাহ।