বিশ্বম্ভরপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতির চিত্রশিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতির চিত্র

আয়োজক সূত্রে জানা যায়, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হলো— মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা। পরীক্ষার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন।