এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে আনিসুল হক

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার জনগোষ্ঠী্র কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক।

রাষ্ট্রগঠনে বিএনপির ৩১ দফার প্রচারের লক্ষ্যে সুনামগঞ্জে ধর্মপাশায় শনিবার বিকালে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন
বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে,সেই নির্বাচন জনগণের নির্বাচন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে যে নির্বাচন করতে চান,জনগণের ভোটের মালিকানা ফিরে পাওয়ার পর যে ভোট জনগণ প্রয়োগ করবে এবং সেই ভোটের মাধ্যমে এ দেশের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠাবে, সেই সংসদের প্রধান হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতা রফিককুল মিয়ার সভাপতিত্বে ও
ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রহমতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলম ভুট্টু,তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হুদা।এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির সদস্য লাল মিয়া,উপজেলা বিএনপির সদস্য রফিক বিন জাহাঙ্গীর, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য ভাস্কর রায়,উপজেলা বিএনপির সদস্য এমদাদুল হুদা,তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহিন মিয়া,ধর্মপাশা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন,ধর্মপাশা কৃষকদলের আহবায়ক ডাক্তার ফারুক আহমেদ,তাহিরপুর উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমান,ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সদস্য সচিব  মিলন মজুমদার কবির, দতাহিরপুর তাহিরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম,তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল ইসলাম,ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর হক,উপজেলা যুগ্ম আহবায়ক সুজাত রহমান শান্ত,উপজেলা যুবদল সদস্য হুমায়ুন আহমেদ মারুফ,ধর্মপাশা উপজেলা মৎস্যবীজ সভাপতি মিশর আহমেদ,সাধারণ সম্পাদক রোমান আহমেদ,ধর্মপাশা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ,বাদশাগঞ্জ কলেজের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তাপু,ধর্মপাশা সরকারি কলেজের সাবেক সদস্য সচিব কাঞ্চন আহমেদ,বাদশাগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক সামিউল হক প্রমুখ।