দিরাইয়ে হিন্দু বৌদ্ধ ক্রিস্টান কল্যাণ ফ্রন্ট খালেদা জিয়ার সুস্থতায় প্রার্থনা

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-
গণতন্ত্রের মা তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় ৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ ঘটিকায় দিরাই উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদারের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সুরঞ্জন রায়, প্রাণী চিকিৎসক বাবু শম্ভু দাস, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পঙ্কজ কান্তি দাস, সুকেশ দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুধাংশু শেখর দাস, দিরাই পৌর বিএনপির ৫ নং ওযার্ডের আহবায়ক কমিটির সদস্য কুশ দাস, উপজেলা কৃষকদলের সদস্য দীপক দাস, কাজল দাস, প্রাপ্তি দেবী, রুবেল দেবনাথ, সুকেশ শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।