নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দ আদিল :

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভা ৭ নভেম্বর শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নবীগঞ্জের শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং গবেষক, ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রাজনীতি ও দুর্নীতিমুক্ত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ কার্ডিওলজী বিভাগের প্রফেসর ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম।
আরও বক্তব্য রাখেন সৈয়দ মতিউর রহমান পিয়ারা, মইনুল ইসলাম বুলবুল, দেলোয়ার হোসেন, আব্দুল করিম দলা মিয়া, আবু ইউসুফ, বয়েত উল্লা. মো. আমিনুজ্জামান জোয়াইর, মো. মাহমুদ হাসান. এস আর চৌধুরী সেলিম, মোঃ অলিউর রহমান, মো. খুরশেদ আলী,ডা.শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ, সৈয়দ আদিল , আব্দুর রহিম, আব্দুল হাফিজ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা শফিউল ইসলাম চৌধুরী।এসময় বক্তারা গুণগত শিক্ষা অর্জনের গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব, শিক্ষকদের ভূমিকা এবং অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার মানোন্নয়নে সামাজিক দায়বদ্ধতা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন