৪ ও ৭ নং ওয়ার্ড শ্রমিকদলের নবগঠিত কমিটিকে শহীদ জিল্লুল জিলু ইউনিটের সংবর্ধনা

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগর শ্রমিকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত ৪ নং ও ৭ নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক কমিটিকে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় শহীদ জিল্লুল জিলু ইউনিটের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ছমির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। নবগঠিত এই কমিটি রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, বনকলাপাড়া বাজার কমিটির সভাপতি সিদ্দেক মিয়া এবং মহানগর শ্রমিক দল নেতা লাল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রায়হান রাজা, এনায়েত মিয়া, শাহানুর মিয়া ও আনোয়ার মিয়া। অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুজন মিয়া এবং মহানগর যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রনি মিয়া ও সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ সংবর্ধিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের নবনির্বাচিত আহবায়ক মাসুক আহমেদ ও সদস্য সচিব আব্দুল হকসহ কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দকে বরণ করে নেওয়া হয়। একইসাথে ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের নবগঠিত আহবায়ক দুলাল মিয়া ও সদস্য সচিব আক্তার হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আনোয়ার হোসেন ও মাহিদুল ইসলাম। এছাড়াও জিয়া মঞ্চ ৭ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এই নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।