জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৬ সম্পন্ন

আটপাড়া উচ্চ বিদ্যালয় এর ৪৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রতি বছরের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্য্যবাহী বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয় এর আয়োজনে দুই দিনব্যাপী ৪৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল ২৮ জানুয়ারী রোজ বুধবার বিদ্যালয় মাঠে শুরু হয়ে ২৯ জানুয়ারী রোজ বৃহস্পতিবার বিকালে একই স্থানে অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কবির উদ্দিন, শিক্ষক কাজল বনিক ও শিক্ষক ইমান উদ্দিন এর যৌথ পরিচালনা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সব্বির আহমেদ চৌধুরী, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন, সহকারী শিক্ষক কাওছার আলম, নাজমুন্নাহার, লালু মিয়া, ইমান উদ্দীন, ফেরদৌস আলম,রনজয় দাস মিতু,বদরুদ্দোজা আলম, পীযুষ দেবনাথ, শাহিনুর রহমান,তাহিদুর রহমান ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী বৃন্দ।
এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এছাড়াও এই শিক্ষাঙ্গন এর পক্ষ থেকে অতিথি বৃন্দকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।