সুনামগঞ্জ-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই -শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল কারী ঋতেশ দেবের প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় মনোনয়ন বাতিল করেন সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইর দিনে তার মনোনয়ন বাতিল করা হয়।
যাদের মনোনয়ন পত্র বৈধ ঘােষণা করা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির, জমিয়তে উলামায়ে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকনও খেলাফত মজলিসের সাখাওয়াত হোসেন।
প্রসঙ্গ, ওই আসনে মোট ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।