সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, কামরুজ্জামান কামরুলের স্ত্রী হেলী জামান

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগড়, ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের লন্ডন প্রবাসী স্ত্রী হেলী জামান ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেছেন।
গত শুক্রবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি ও বাঁশতলা গ্রামের নারী ভোটারদের নিয়ে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক লায়েছ মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেলী জামান।


প্রধান অথিতির বক্তভ্যে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন অনেক গুরুত্বপুর্ণ নির্বাচন, আমরা সবাই যেন অংশ অংশগ্রহণমূলক হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারি। ‘এসময় তিনি সকল শ্রেণীপেশার ভোটারদেরকে সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেন।’
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ডা. সামস উদ্দিন।
উত্তর শ্রীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারা মিয়া, বিএনপির সাবেক সহ সভাপতি দুলাল মিয়া, বাবুল মিয়া, মুসলিম উদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, কৃষক দল নেতা বাবুল মিয়া প্রমুখ।