সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বি ক্ষো ভ ছাত্র-জনতার

গোপালগঞ্জের এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় সুনামগঞ্জের অবরোধ কর্মসূচি করেছে জুলাই স্বপক্ষে ছাত্রজনতা।

বুধবার (১৬ জুলাই) বিকাল সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।

এসময় তারা গোপালগঞ্জের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রূত সময়ে গ্রেফতারের পাশাপাশি ছাত্রলীগকে প্রতিহত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির সুনামগঞ্জের প্রধান সমন্বয়ক দেওয়ার সাজাউর রাজা সুমন, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির, সুনামগঞ্জ সরকারি কলেজ সভাপতি রাশেদুল হক জিসান সদস্য ইলিয়াস আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য ফয়ছল আহমদ, জুলফাস খান, আরিফুল ইসলাম জোহান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেদী হাসান সাকিব, শবনম দ্দুজা জোতি, জিহান জুবায়ের, রেদুয়ানুল হক নিহাল, সাব্বির আহমেদ  সাইমন আহমেদ, নাইম আহমেদ অন্তর প্রমুখ।