চূড়ান্ত মনোনয়ন আমিই পাবো কামরুজ্জামান কামরুল

এই মনোনয়ন প্রাথমিক মনোনয়ন, এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়নি, চূড়ান্ত মনোনয়ন আমিই পাবো, আমি আপনাদের কামরুল আপনারাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আপনারাই সিদ্ধান্ত নিবেন, আমি আপনাদের সিদ্ধান্তেই কাজ করবো।
উপরোক্ত কথাগুলো শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তাহিরপুর উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণার্ঢ্য র‌্যালী শেষে তাহিরপুর উপজেলার মধ্য বাজারে কয়েক হাজার জনতার উপস্থিতিতে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থী কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সদর চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল প্রমুখ।