কানাডায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কানাডার টরন্টোতস্থ ছাতক দোয়ারা এসোসিয়েশন এর অর্থ সম্পাদক মইনুল ইসলাম রাসেল এর পিতা ছাতক উপজেলার সালিশ ব্যক্তিত্ব ও নোয়ারাই ইউনিয়নের সাবেক মেম্বার বীরমুক্তিযোদ্ধা মনোহর আলীর মৃত্যুতে ছাতক দোয়ারা এসোসিয়েশন টরন্টোর, উদ্দোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কানাডার টরন্টোতে স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় বিজনেস ভিশন এর হল রুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা এনামুল হক কাছা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাবিল আহমেদ ও যুগ্ম সম্পাদক সম্পাদক পংকজ কান্তি চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন কানাডার সভাপতি প্রফেসর আতাউর রহমান, ছাতক দোয়ারা এসোসিয়েশন কানাডার সভাপতি মিলাদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসানাত, শান্তিগজ উপজেলা এসোসিয়েশন কানাডার সভাপতি মিজানুর রহমান জিতু, সাধারণ সম্পাদক আবদুর রশিদ প্রমুখ।

সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন কানাডার সদস্য আনিসুর রহমান রনি। এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল হক আমিনী।

বক্তারা বলেন,মরহুম মনোহর আলী একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক গুণসম্পন্ন মানুষ ছিলেন। তাঁর সালিশী বুদ্ধি, সামাজিক নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শোকের সৃষ্টি হয়েছে তা কখনো সহজে পূরণ হওয়ার নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া। নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমরান আহমেদ, দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ শাহিন, কার্যনির্বাহী সদস্য রাজু চৌধুরী প্রমুখ।