April 18, 2026, 4:07 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলি হায়দর সাহেবের নেতৃত্বে প্রতিনিধিদলটি দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা নবাগত ওসি তরিকুল ইসলাম সাহেবের সাথে সাংগঠনিক বিষয় এবং বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা প্রসঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন— গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমত আলী, উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক মানিক, সাংগঠনিক সম্পাদক মুফতি জসিম উদ্দিন নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, বাংলাবাজার ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা খুরশিদ আলম, মোঃ দুলন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page