April 18, 2026, 4:07 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

আগামীকাল মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট মহানগর বিএনপি বর্ণাঢ্য র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি আয়োজন

সিলেট জার্নাল ডেস্ক

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট মহানগর বিএনপি বর্ণাঢ্য র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে। মহানগর বিএনপির উদ্যোগে আগামীকাল, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। এই র‍্যালিকে সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানার আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে নিজ নিজ ব্যানার নিয়ে মিছিল সহকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকেও র‍্যালিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন জিন্দাবাজার সিতারা ম্যানশনের সামনে সমবেত হয়ে সকাল ৯ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উভয় কর্মসূচিতে যথা সময়ে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page