April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইসুবপুর গ্রামের বাসিন্দা সাহিরুল ইসলাম (২০) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার জয়নগর গ্রামের জাহিদ হাসান (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠৈর ইউনিয়নের গুলেরগাঁও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই তানজির আহমেদ ও তাঁর সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাশ, কনস্টেবল মো. আরিফিন চৌধুরী, কনস্টেবল আদিলুর রহমান এবং কনস্টেবল সোহান মিয়া।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page