April 18, 2026, 4:01 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

Reporter Name

রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভা ও কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত ৯টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, কার্যকরি সভাপতি আব্দুস সালাম খান, সহ সভাপতি মো. মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, অর্থ সম্পাদক শওকত আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব। উক্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বান জানানো হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নান খানের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পারভেজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামি আহমদ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা একটি কার্যকর নেতৃত্বের প্রত্যাশায় ছিলেন। এই নবগঠিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীরা একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে আসতে পারবেন। নেতৃবৃনদ আরো বলেন, দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়, সহযোগিতা এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। ব্যবসায়ীদের নানা সমস্যায় যেন কেউ একা না থাকেন, এই নীতিতে এগিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page