April 18, 2026, 4:02 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

গবেষণাপত্র  নিয়ে শাবিপ্রবিতে সমাজবিজ্ঞান বিভাগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা 

শাবিপ্রবি প্রতিনিধি

নিজস্ব গবেষণাপত্র নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩১ জুলাই) সকালে সমাজবিজ্ঞান বিভাগ ও  সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গবেষণা বিষয়ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পোস্টার প্রেজেন্টেশন শেষে দুপুর ১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ১০২ গ্যালারি কক্ষে সেরা তিনজনকে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে শাবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আল আমিনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল গনি এবং সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ মো. আতিকুল হক উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

 

এদিকে এ গবেষণাপত্র উপস্থাপন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আকলিমাতুল জান্নাত ফাবিয়া, দ্বিতীয় স্থান আবদুল্লাহ হারিস পাশা এবং যৌথভাবে তৃতীয় স্থান শাহজালাল আহমেদ, নাজনীন সুলতানা, সাদিয়া ইসলাম ও পরমা রহমান অধিকার করেন।

 

জানা যায়, শিক্ষার্থীরা তাদের স্নাতক ও স্নাতকোত্তরের থিসিস, সিনিয়র প্রজেক্ট এবং রিসার্চ মনোগ্রাফ কোর্সের আওতায় সম্পন্ন গবেষণাগুলো পোস্টার আকারে উপস্থাপন করেন। এ গবেষণাকর্ম অনুষ্ঠানে বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জসিম উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক  মুনতাহা রাকিব এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক  তুলসী কুমার দাস।

প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসী নারীদের পুনর্বাসন অভিজ্ঞতা থেকে শুরু করে হিজড়া জনগোষ্ঠীর রূপান্তরময় জীবন কিংবা জলবায়ু সংকটে প্রান্তিক মুন্ডা জনগোষ্ঠীর সংগ্রামসহ সমসাময়িক সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যু উপস্থাপনায় উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page