নতুন প্রজন্মের নেতৃত্বে আশাবাদী তৃণমূল: আলোচনায় শিহাব উদ্দিন

সিলেট মহানগর ছাত্রদলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। সিলেট সরকারি কলেজ থেকে ছাত্ররাজনীতির হাতেখড়ি হওয়া এই নেতা দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয় থেকে নিজের অবস্থান তৈরি করেছেন।

তৃণমূলের নেতাকর্মীদের মতে, জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শিহাব উদ্দিনের ভূমিকা ছিল প্রশংসনীয়। ক্লিন ইমেজের অধিকারী এই নেতার সাংগঠনিক দক্ষতা দলের ভেতর আলাদা এক আস্থার জায়গা তৈরি করেছে। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকায় তাকে ঘিরেই এখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন মাঠপর্যায়ের কর্মীরা। শিহাব উদ্দিন জানান, দল তাকে সুযোগ দিলে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি ছাত্রদলকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলবেন।