দিরাই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাবনাময় প্রার্থী ইয়াহইয়া আলীর ঈদ শুভেচ্ছা

Oplus_16908288

মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টার:

আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও উদ্যোক্তা ইয়াহ ইয়া আলী। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই দিরাই উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটারদের মাঝেও তাঁকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

ইয়াহ ইয়া আলী একজন উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতৃত্ব। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবেও এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে সংগঠিত করার কারণে ইতোমধ্যে তিনি স্থানীয়দের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, ত্যাগী, সৎ ও কর্মঠ নেতা হিসেবে ইয়াহ ইয়া আলী দিরাই উপজেলার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রার্থিতা প্রসঙ্গে ইয়াহ ইয়া আলী বলেন, “আমি কোনো পদ বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং দিরাই উপজেলার সাধারণ মানুষের সেবা এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। সারাজীবন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে দিরাই উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত উপজেলায় রূপান্তর করতে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইয়াহ ইয়া আলী দিরাই উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে আসা এবং নির্যাতিত-সংগ্রামী তরুণ নেতা হিসেবে ইয়াহ ইয়া আলী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন।