জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় কমাল সরকার

SYLHET JOURNAL

দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার যা আগামী ৫ এপ্রিল রবিবার থেকে কার্যকর হতে যাচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। নতুন এই নির্দেশনা অনুযায়ী অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে মোট সাত ঘণ্টা করা হয়েছে যার ফলে এখন থেকে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। অফিসের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও নতুন সময়সীমা প্রযোজ্য হবে যেখানে কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসাথে সামাজিক অনুষ্ঠান বিশেষ করে বিয়ে বাড়িতে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। মূলত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার সীমিত রাখতেই সরকারের উচ্চপর্যায় থেকে এই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।