ইসরাইলের সমালোচনা করেও দেশটির সঙ্গে ব্যবসা করছে ২৮ দেশ

গাজায় ইসরাইলের বর্বর হামলা চলছেই। ফিলিস্তিনিদের মৃত্যু কোনোভাবেই থামছে না। এমন পরিস্থিতিতে বিশ্বের ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইলকে এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

এসব দেশ একদিকে যুদ্ধের নিন্দা করলেও, অন্যদিকে ইসরাইলের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কেউই অস্ত্র বিক্রি বন্ধ করেনি, অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেয়নি।

দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য ইসরাইলের সঙ্গে বছরে এক বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য করে।