জহিরপুর উপ- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক সংকট, জনসাধারণের ভোগান্তি

জগন্নাথপুরের জহিরপুর উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকট থাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জহিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র। কিন্তু এখানে নিয়মিত কোনো চিকিৎসক না থাকায় রোগীরা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। অনেক সময় রোগীরা এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসী জানান, বর্তমানে স্বাস্থ্য এই স্বাস্থ্য কেন্দ্রটিতে কোনো চিকিৎসক নেই। দুইজন সেবিকা দিয়ে চলছে সেবা কার্যক্রম। লোকবলের অভাবে প্রায় সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এছাড়া স্বাস্থ্য সহকারী, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় স্টাফেরও তীব্র অভাব রয়েছে। এ উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী সেবা নিতে আসেন। ফলে সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন। জরুরি সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্যাপারে ভুক্তভোগীরা তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন , সামান্য চিকিৎসার জন্যও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে, যা সময় ও খরচ—দুটিই বাড়িয়ে দিচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক ও দরিদ্র রোগীরা বেশি কষ্টে পড়ছেন। বিধায় জনস্বার্থে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষে ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন,পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা চলছে। উপজেলার প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের জনবল শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের কাছে তালিকা আকারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর: জগন্নাথপুর

জহিরপুর উপ- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক সংকট, জনসাধারণের ভোগান্তি

শিক্ষার্থীদের নিজের শিশু মনে করে মমতা দিয়ে শিক্ষা দিতে হবে – শান্তিগঞ্জে মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

জগন্নাথপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে ইউএনও ইসলাম উদ্দিন এর মতবিনিময়

জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী, খোঁজ-খবর নিলেন সংসদ সদস্যগণ

জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা