ফ্রেন্ডস কেয়ার অর্গানাইজেশনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত, নতুন সেশনের কর্মসূচি নির্ধারণ

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস কেয়ার অর্গানাইজেশন-এর ২০২৬–২০২৭ সেশনের কার্যক্রম পরিকল্পনা ও নিয়মিত সভা শুক্রবার (৫ জুন) বিকেলে আটগ্রামের সাজিদ রাজার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের নতুন সেশনের কর্মপরিকল্পনা, সমাজসেবামূলক উদ্যোগ, সদস্যদের দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি মিনহাজ উদ্দিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নতুন সেশনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে সংগঠনের সফলতা, সদস্যদের কল্যাণ এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।