April 18, 2026, 12:43 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শাবিপ্রবিতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের ফাইনানসিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বলে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের কার্যনিবাহী পরিচালক খালেদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমেদ বাংলাদেশ ব্যাংকের কার্যপ্রণালী ও লোন সিস্টেম, গ্রাহকদের সেবা প্রদান, বাংলাদেশের ব্যাংকিং প্রক্রিয়া কিভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখে এসব শ্রোতাদের মাঝে তুলে ধরেন।

প্রোগ্রামে অন্যান্য বক্তারা বলেন, ফাইনানসিয়াল লিটারেসির উদ্দেশ্য হচ্ছে সারাদেশে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, যাতে তারা সুষ্ঠ আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। আইএফআইসি ব্যাংক চায় শিক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় আর্থিক জ্ঞান লাভ করে সব সেক্টরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।

বক্তারা আরও বলেন, বর্তমান যুগে শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং আর্থিক বিষয়ে সচেতনতা অর্জনও একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ। এই ধরণের কর্মসূচি তরুণ প্রজন্মকে সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড মো রফিকুল ইসলাম ও আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও ব্রাঞ্চ বিজনেস এর প্রধান মো রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড মার্কেটিং ডিভিশনের প্রধান ফারিহা হায়দার, সিলেট ব্রাঞ্চের ম্যানেজার এম.এ. কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগের ইউনিট ম্যানেজার এ.বি.এম. মাসুম, সেন্ট্রালাইজড মার্কেটিং ডিভিশনের ওমেন ব্যাংকিং ম্যানেজার মারইয়াম ইসলাম, সুবিদবাজার ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মাহফুজুল ইসলাম ও জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার ওমর ফারুক মিষ্টু এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page