সিলেটে সাংবাদিক নাবিল হোসেনের পিতার প্রয়াণ, ইমজার শোক

যমুনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি নাবিল হোসেনের পিতা ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নয়াসড়কস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

এদিকে মরহুমের জানাজার নামাজ আজ (বৃহস্পতিবার) বাদ এশা নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সহকর্মীর পিতার মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। এক শোকবার্তায় ইমজা নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।