April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

Reporter Name

ঈদযাত্রায় দূরপাল্লার বাসে ডাকাতি-ছিনতাইসহ মহিলা যাত্রী হেনস্তা বন্ধে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এই বিষয়ে শনিবার জরুরি নির্দেশনা দিয়ে বাস-মালিক এবং সমিতিসহ জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিদের চিঠি পাঠানো হয়েছে। এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিক সমিতিকে গত ৮ই এপ্রিল চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেশ কিছু দিন ধরে দূরপাল্লা রুটের বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীগণ প্রায়ই ডাকাতি-ছিনতাইসহ মহিলা যাত্রীরা বিভিন্নভাবে লাঞ্ছনা/হেনস্থার স্বীকার হচ্ছেন এবং ওভারস্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। উল্লেখিত ঘটনা সঠিকভাবে নির্ণয় ও তদন্ত করা এবং বন্ধ করার জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিষয়টি বাধ্যতামূলক করে আমাদেরকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায়, আপনাদের সমিতি/জেলা শাখার অন্তর্ভুক্ত দূরপাল্লা রুটে চলাচলকারী প্রতিটি কোম্পানি ও সমিতির বাসে অনতিবিলম্বে আগামী সাত দিনের (১লা জুন) মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য মালিকদের নির্দেশ প্রদান করিতে বলা হলো। এই নির্দেশনা যথাযথভাবে পালন না করিলে স্ব স্ব গাড়ির মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। সিসি ক্যামেরা স্থাপন না করিলে এবং গাড়ির স্পিড গভর্নর সিল করা না থাকলে প্রয়োজনে সেই সকল গাড়ি চলাচলে সিরিয়াল প্রদান বন্ধ রাখার জন্য বলা হলো ।

এর আগে গত ২০শে মে অন্য এক চিঠিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, সমপ্রতি দূরপাল্লা রুটে দুর্ঘটনার হার অনেকাংশে বেড়েছে। এমতাবস্থায়, দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে আপনাদের সমিতি/কোম্পানির স্ব স্ব রুটের চালক, সুপারভাইজার ও হেলপাররা যাতে বিশেষ সতর্কতার সঙ্গে ট্রাফিক নিয়ম-কানুন মেনে গাড়ি পরিচালনা করে, ওভার স্পিডে গাড়ি না চালায় এবং বেপরোয়াভাবে গাড়ি ওভারটেকিং না করে, এ ব্যাপারে জরুরিভিত্তিতে গাড়ির স্টাফদের সঙ্গে কাউন্সিলিং বা আলোচনা সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page