April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

আজমিরীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

রবিবার (২৫ মে) বিকাল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়।

 

 

 

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডলের সঞ্জালনায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

 

 

 

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও নিবিড় রঞ্জন তালুকদার বলেন,’দায়িত্বশীলতা ও ইতিবাচকতার সাথে কাজ করে ভূমি অটোমেশনকে সার্থক করে তুলতে হবে। সেবাগ্রহীতাদের সন্তুষ্টি অর্জন করতে হবে। সেবাগ্রহীতাদের সন্তুষ্টিই একজন পাবলিক সার্ভেন্টের শ্রেষ্ঠ পুরস্কার ও অর্জন।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও উপজেলার বিভিন্ন এলাকার সেবাগ্রহীতাবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page