April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শিক্ষার্থীদের উপরে স ন্ত্রা সী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং যুব সংগঠনের সদস্যদের উপর অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৯জুন) সন্ধায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও মিন্টু পয়েন্টে,উক্ত মানববন্ধনে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট আ.লীগের দোসর সাহিদ গ্যাং এর সদস্যদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়। এ-সময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি করেন। তারা বলেন, এই সাহিদ গ্যাং একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘ ১৭ বছর ধরে আ.লীগের ক্ষমতা দেখিয়ে তারা বিভিন্ন অন্যায় কাজে জড়িত ছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় এলাকার অনেক মানুষকে জোরপূর্বক ভাবে জমিজমা এবং বসত বাড়ি দখল করে আত্মসাৎ করে আসছে।

ঈদের দিন বিকেলে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে এবং তাদের পরিবারের লোকজন কে মাঠগাঁও পয়েন্টে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন চালায়৷ এতে গুরুত্বর আহত অবস্থায় শিক্ষার্থী সজিব (২৫) সাজিদ আলী (২৩) সুনামগঞ্জ সদর হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় তাদের পরিবারের আরোও ৩জন এবং কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মানববন্ধনে সন্ত্রাসী গ্যাংদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এলাকাবাসীর জোর দাবি জানান। এ-সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ পৌরসভা-২নং ওয়ার্ড জামাতে ইসলামের সহসভাপতি তোফাজ্জল হোসেন, দৌলতপুর জামে মসজিদের সভাপতি আবুল হোসেন, দৌলতপুর জামে মসজিদের সহ সভাপতি ইদ্রিস আলী,দৌলতপুর বন্ধন যুব সংগঠনের সভাপতি মোফাজ্জল হাসান,বিশিষ্ট মুরুব্বি সিদ্দিক আলী, বিশিষ্ট মুরুব্বি রহমত আলী, প্রবিণ মুরব্বি আহাদ আলী, নজরুল ইসলাম,ইব্রাহিম খলিল, তোতা মিয়া সহ প্রমুখ।

জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শামস উদ্দিন, জানান এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সঠিকতদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page